সংবাদদাতা, ডোমকল: ডোমকলে চা খেয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধর। মৃতের নাম সোলেমান সর্দার (৮৫)। মৃতের বাড়ি ডোমকলের বাগডাঙ্গা মজুমদারপাড়ায়। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে ডোমকলের বাগডাঙ্গায়। হাসপাতাল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ডোমকল থানার পুলিস।
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যায় ওই বৃদ্ধ বাজার থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন। বাগডাঙ্গার কাছে আসতেই একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধকে ধাক্কা মারে। ঘটনায় ছিটকে মাটিতে পড়ে যান ওই বৃদ্ধ। এরপরই ওই অ্যাম্বুলেন্স করেই তড়িঘড়ি ওই বৃদ্ধকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই পরিস্থিতি বেগতিক বুঝে হাসপাতাল থেকে চম্পট দেয় অ্যাম্বুলেন্স চালক ।
মৃতের আত্মীয় আমিরুল সরদার বলেন, আমার মামা চা খেতে গিয়েছিলেন। ফেরার সময় রাস্তায় নির্মাণ সামগ্রী থাকায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে মামাকে ধাক্কা মারে। তাতেই মামার মৃত্যু হয়েছে।
মৃতের আত্মীয় আমিরুল সরদার বলেন, আমার মামা চা খেতে গিয়েছিলেন। ফেরার সময় রাস্তায় নির্মাণ সামগ্রী থাকায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে মামাকে ধাক্কা মারে। তাতেই মামার মৃত্যু হয়েছে।