Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডোমকলে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু, চাঞ্চল্য  

ডোমকলে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু, চাঞ্চল্য
 
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ডোমকল: ডোমকলে গাড়ির ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহীর। মৃতের নাম গোলাম নবী মিঞা (২৭)। তাঁর বাড়ি ডোমকলের গোবিন্দপুরে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডোমকলের ভাতশালা কলোনি এলাকায়। হাসপাতাল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। পাশপাশি দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দু’টিকে বাজেয়াপ্ত করেছে পুলিস। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় ওই যুবক স্কুটারে করে বাড়ি ফিরছিলেন। ভাতশালা কলোনির কাছে আসতেই পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি গা঩ড়ি স্কুটারটিকে ধাক্কা মারে। তাতেই ছিটকে গিয়ে সামনে থাকা বিদ্যুতের খুঁটিতে গিয়ে আবার ধাক্কা খায় গোলাম। দূর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা তড়িঘড়ি এসে রক্তাক্ত অবস্থায় গোলামকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ