Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ডালখোলার দু’টি ওয়ার্ডে নোংরা জলে সমস্যা  

ডালখোলার দু’টি ওয়ার্ডে নোংরা জলে সমস্যা
 
  • ৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, করণদিঘি: ডালখোলা পুরসভার ৬ ও ৭ নং ওয়ার্ডে জল নিকাশি ব্যবস্থার বেহাল দশা। রাস্তার উপরে জমে রয়েছে নোংরা জল। পুরসভার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন নজরপুরে নিকাশি নালা দিয়ে জল যাচ্ছে না। রাস্তায় জল উপচে পড়ায় সমস্যায় পড়েছেন দুই ওয়ার্ডের বাসিন্দারা।
Advertisement
নজরপুরের মহম্মদ তাহিরের কথায়, একাধিকবার পুরসভাকে জানানো হলেও নালা পরিষ্কার করা সহ নোংরা জল সরানোর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। পাশে কৃষিজমিতে নোংরা জল ফেলা হচ্ছিল। কিন্তু সেখানে ভুট্টা চাষ করার জন্য নোংরা জল ফেলতে বারণ করেছেন জমির মালিক। ফলে উপচে যাওয়া নোংরা জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে বাসিন্দাদের।
৬ নং ওয়ার্ড কাউন্সিলর রেণু দেবী জানিয়েছেন, হাইড্র্যান্ট তেরি না হওয়ার জন্য রাস্তার উপরে জল পড়ছে। পুরসভার চেয়ারম্যানকে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত সমাধান করা হবে।
সম্পর্কিত সংবাদ