সংবাদদাতা, দুর্গাপুর: অণ্ডাল থানার নতুন ওসি হলেন মেঘনাদ মণ্ডল। তিনি শ্রীপুর ফাঁড়ির ইনচার্জ ছিলেন। রানিগঞ্জের সোনার দোকানের ডাকাতি রুখে দিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন মেঘনাদবাবু। একাই ডাকাত দলের মোকাবিলা করেছিলেন। একজন ডাকাতকে গুলি করে জখমও করেছিলেন তিনি। অবশেষে পেলেন পুরস্কার। আসানসোল-দুর্গাপুর পুলিস কমিশনারেটের তরফে তাঁকে অণ্ডাল থানার ওসি পদে নিযুক্ত করা হয়। ওই থানায় ওসি পদে ছিলেন তন্ময় রায়। তাঁকে হীরাপুর থানায় বদলি করা হয়েছে। সেখানে তিনি ওসি পদে নিযুক্ত হয়েছেন।
Advertisement



