Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে চম্পট

দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে চম্পট
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ফালাকাটা: সোমবার দুপুরে ফালাকাটা ট্রাফিক মোড় সংলগ্ন এলাকায় একটি হার্ডওয়্যারের দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে চম্পট দিল এক যুবক। জানা গিয়েছে, ব্যবসায়ী রতন দত্ত দোকানের ভিতরে ছিলেন। সেসময় ওই যুবক ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। রতন দত্ত বলেন, ক্যাশ বাক্সে ৩০ হাজার টাকা ছিল। দোকানের মধ্যেই একটু অন্য কাজে ব্যস্ত থাকাতেই ওই যুবক টাকা নিয়ে চম্পট দেয়। এভাবে প্রকাশ্যে দোকানে চুরির ঘটনা ঘটবে তা ভাবতেও পারিনি। ফালাকাটা থানার পুলিস জানিয়েছে, এখনও থানায় কোনও অভিযোগ হয়নি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ