Bartaman Logo
১৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

মা হলেন দিব্যাঙ্কা

মা হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। মঙ্গলবার যমজ সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

মা হলেন দিব্যাঙ্কা
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মা হলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী। মঙ্গলবার যমজ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। দিব্যাঙ্কার স্বামী তথা অভিনেতা বিবেক দাহিয়া অনুরাগীদের সঙ্গে এই সুখবর শেয়ার করেছেন। লিখেছেন, ‘আমার কর্ণ ও অর্জুন এসে গিয়েছে। আমাদের ছেলেরা এসেছে। ওদের আগমনে আমাজের জীবনে খুশির হাওয়া। আমাদের জীবনে নতুন একটা অধ্যায়ের শুরু হল। আপনাদের সকলের আশীর্বাদ কাম্য।’ হাসপাতাল সূত্রের খবর, মা ও সদ্যোজাতরা সুস্থ রয়েছে। ২০১৬ সালে সহ অভিনেতা বিবেকের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন দিব্যাঙ্কা। দীর্ঘদিন ধরেই তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল বলিউডে। গত মার্চে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন দুই তারকা। তাঁদের পরিবারে নতুন সদস্যদের আগমনে খুশি অনুরাগীরা। তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সহকর্মীরাও।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ