Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অভিজ্ঞ হাম্পিকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি দিব্যা, আজ মহিলাদের দাবা বিশ্বকাপের ফাইনাল

অল ইন্ডিয়ান ফাইনালের অপেক্ষায় বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ। শনিবার জর্জিয়ার বাটুমিতে কনেরু হাম্পির প্রতিদ্বন্দ্বী দিব্যা দেশমুখ।

অভিজ্ঞ হাম্পিকে চ্যালেঞ্জ ছুড়তে তৈরি দিব্যা, আজ মহিলাদের দাবা বিশ্বকাপের ফাইনাল
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বাটুমি: অল ইন্ডিয়ান ফাইনালের অপেক্ষায় বিশ্ব মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ। শনিবার জর্জিয়ার বাটুমিতে কনেরু হাম্পির প্রতিদ্বন্দ্বী দিব্যা দেশমুখ। মহিলা দাবায় ভারতের প্রথম বিশ্বচ্যাম্পিয়ন কে হবেন? অধীর অপেক্ষায় দাবা মহল। অভিজ্ঞ হাম্পির সতর্ক মন্তব্য, ‘ভারতীয় দাবার জন্য দারুণ বিজ্ঞাপন এই ম্যাচ। গোটা টুর্নামেন্টেই দুরন্ত ধারাবাহিকতা দেখেয়েছে দিব্যা। প্রতিপক্ষ হিসাবে ওঁকে সম্মান করি।’ অন্যদিকে, দিব্যা বলেছেন, ‘ফাইনালের আগে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে চাই। অহেতুক চাপে ভুগতে নারাজ। শুধু সেরাটা উজাড় করে দিতে চাই।’

Advertisement

মেগা ম্যাচে এগিয়ে কে? অনেকেরই ধারণা, অভিজ্ঞতার কারণে একটু হলেও পাল্লা ভারি কনেরু হাম্পির। ইস্পাতকঠিন নার্ভ হাম্পির সম্পদ। কঠিন মুহূর্তেও বরফশীতল মস্তিষ্কে চাল দিতে সিদ্ধহস্ত। সেমি-ফাইনালে চীনের তিন লিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বশ মানান তিনি। চলতি মরশুমে হাম্পির ফর্মও নজরকাড়া। মহিলাদের বিশ্ব র‌্যাপিড দাবার শিরোপা তাঁর দখলে। অন্যদিকে, দেশমুখও কমতি নন। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন চীনের ঝন জি টানকে বশ মানিয়ে চমকে দেন ভারতীয় তরুণী। দ্বিতীয় বাছাই চীনের জিনের ঝিউকেও পরাস্ত করেন তিনি। আগ্রাসী দাবা দিব্যার পছন্দের স্টাইল। ফাইনালেও নিজের স্ট্র্যাটেজি থেকে সরতে নারাজ তিনি। আত্মবিশ্বাসের তুঙ্গে থেকেই ফাইনাল খেলবেন দিব্যা। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী শনি ও রবিবার একে অন্যকে চ্যালেঞ্জ ছুড়বেন দুই সেরা দাবাড়ু। এরপরেও চ্যাম্পিয়নশিপ নির্ধারিত না হলে ম্যাচ গড়াবে টাই-ব্রেকারে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ