Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোল হাসপাতাল পরিদর্শন জেলাশাসকের, জানলেন সমস্যা

আচমকা মালদহের গাজোল স্টেট জেনারেল হাসপাতাল পরির্দশন করলেন জেলাশাসক প্রীতি গোয়েল।

গাজোল হাসপাতাল পরিদর্শন জেলাশাসকের, জানলেন সমস্যা
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: আচমকা মালদহের গাজোল স্টেট জেনারেল হাসপাতাল পরির্দশন করলেন জেলাশাসক প্রীতি গোয়েল। মঙ্গলবার দুপুরে তাঁর সঙ্গে ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি, হাসপাতালের সুপার অঞ্জন রায়, গাজোলের জয়েন্ট বিডিও মীর শোয়েল শেখাওয়াত, পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার সহ অন্যরা।

Advertisement

এদিন জেলাশাসক সটান হাসপাতালের জরুরি, বহির্বিভাগ, সহ বিভিন্ন বিভাগে ঢুঁ দেন।  সেখানকার ব্যবস্থাপনা খতিয়ে দেখে চিকিৎসক, নার্সদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন চলাকালীন স্বাস্থ্য দপ্তরকে বেশকিছু পরামর্শ দিয়েছেন জেলাশাসক। প্রশাসনের কর্তাদের আসার খবর শুনে স্থানীয় গ্রামবাসীদের একাংশ ওই হাসপাতালে চলে আসেন। বাইরে দাঁড়িয়ে জেলাশাসক সহ পরিদর্শনকারী দলের সদস্যদের একাধিক অভিযোগ করেন।
স্থানীয় বাসিন্দা স্বপ্না সাহা এবং মমতা প্রামাণিক বলেন, হাসপাতালের প্রসূতি বিভাগে বেড কম। একটি বেডে দু’জনকে রাখা হয়। এতে খুবই সমস্যা হয়। আরও বেড বাড়ালে ভালো হয়। হাসপাতালে একাংশে বাউন্ডারি ওয়াল রয়েছে। সেদিকে ছোট রাস্তা করার দাবি জানিয়েছি।  
জেলাশাসক বলেন, হাসপাতালে পরির্দশন করেছি। বিষয়গুলি খতিয়ে দেখা হবে। দেড় বছরের বেশি আগে ভার্চুয়ালি স্টেট জেনারেল হাসপাতালের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্টেট জেনারেলের তকমা পাওয়ার আগে গ্রামীণ হাসপাতাল হিসাবে পরিচিত ছিল সেটি। এই হাসপাতালের উপর ১৫টি গ্রাম পঞ্চায়েতের মানুষ নির্ভরশীল। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের একাংশ বাসিন্দা চিকিত্সার জন্য এই হাসপাতালে আসেন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, হাসপাতালে নতুন ও পুরনো ভবন যুক্ত করে সহজেই কীভাবে রোগী আনা যাবে, সে বিষয়ে জেলাশাসক কিছু পরামর্শ দিয়েছেন। অভিযোগ, হাসপাতাল এখনও পরিকাঠামোর সমস্যা হয়েছে। গর্ভবতীদের সিজার চালু  হয়নি। অন্যদিকে, বহির্বিভাগ উপর তলায় বলে রোগীদেরও অসুবিধা হয়। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য, হাসপাতালের পুরনো ভবন সংস্কারে বিদায়ী জেলাশাসক অর্থ অনুমোদন করে গিয়েছেন। সংস্কারের কাজ শেষ হলে বহির্বিভাগ উপরতলায় থাকবে না।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ