Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

একুশে ৫০ হাজার মানুষ নিয়ে যাওয়ার উদ্যোগ নিল জেলা আইএনটিটিইউসি

জেলা আইএনটিটিইউসির উদ্যোগে ২১ জুলাই শহিদ দিবসের প্রস্তুতি শুরু হয়েছে জেলাজুড়ে।

একুশে ৫০ হাজার মানুষ নিয়ে যাওয়ার উদ্যোগ নিল জেলা আইএনটিটিইউসি
  • ১১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: জেলা আইএনটিটিইউসির উদ্যোগে ২১ জুলাই শহিদ দিবসের প্রস্তুতি শুরু হয়েছে জেলাজুড়ে। এবছর জেলা আইএনটিটিইউসির প্রায় ৫০ হাজার নেতা-কর্মী ও সমর্থক কলকাতার শহিদ সমাবেশের উদ্দেশে রওনা দেবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন ব্লকে মিছিল শুরু করেছে আইএনটিটিইউসি নেতৃত্ব। আর তাতে ব্যাপক সাড়া মিলেছে। 

Advertisement

জানা গিয়েছে, জেলার শ্রমিক নেতারা কাজের ফাঁকে ২১ জুলাইয়ের ইতিহাস মানুষের সামনে তুলে ধরছেন। পাশাপাশি বিভিন্ন সময়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই তুলে ধরা হচ্ছে মানুষের সামনে। শ্রমিক নেতারা জানাচ্ছেন, জেলা থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের সমাবেশে নিয়ে যেতে অসংখ্য বাসের ব্যবস্থা করা হচ্ছে। একইসঙ্গে বহু শ্রমিক নেতা ট্রেনে চেপেও কলকাতার উদ্দেশে রওনা দেবেন। তাঁদের জন্য খাবারের ব্যবস্থাও করছে জেলা আইএনটিটিইউসি নেতৃত্ব।
এদিন জেলা আইএনটিটিইউসি সভাপতি গোপাল খাটুয়া বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ভুলে যাওয়ার নয়। তাই জেলা থেকে বিপুল সংখ্যক শ্রমিকনেতা-কর্মী ও সামর্থক শহিদ সমাবেশে উপস্থিত থাকবেন। বিভিন্ন ব্লক আইএনটিটিইউসির উদ্যোগে প্রস্তুতি সভা হচ্ছে। এছাড়া প্রতিটি মিছিলেই বহু মানুষ উপস্থিত থাকছেন। 
উল্লেখ্য, গত তিন বছরে জেলা আইএনটিটিইউসি সংগঠনের ভোল বদলে গিয়েছে। ফলে সংগঠন আরও মজবুত হয়েছে। একইসঙ্গে এই সংগঠনের সদস্য সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। গোপালবাবুর নেতৃত্বে সংগঠন ঢেলে সাজানো হয়েছে। শ্রমিক নেতাদের কথায়, শ্রমিকদের ভবিষ্যৎ ও নিরাপত্তা নিয়েও একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে আইএনটিটিইউসি নেতৃত্ব। কোনও বেসরকারি কোম্পানি শ্রমিক বিরোধী নীতি গ্রহণ করলেই রুখে দাঁড়িয়েছে তৃণমূলের শ্রমিক সংগঠন। একইসঙ্গে শ্রমিক সংগঠনের চাপেই বেশকিছু কোম্পানি শ্রমিকদের সুরক্ষার দিকে বিশেষ নজর দিতে শুরু করেছে। 
তবে সমাজ কল্যাণমূলক কাজেও এগিয়ে জেলা আইএনটিটিইউসি। প্রতিবছর রক্তদান, বস্ত্রদান শিবিরের আয়োজন করা হয়। একইসঙ্গে কোনও শ্রমিক সমস্যায় পড়লে পাশে দাঁড়ায় আইএনটিটিইউসির জেলা নেতৃত্ব।
জেলা আইএনটিটিইউসি নেতা চঞ্চল দত্ত, শেখ হোসেন, পার্থ ঘণা ও মধুসূদন ভুঁইয়া বলেন, সংগঠনের জেলা নেতৃত্ব সব সময় পাশে থাকে। কোনও শ্রমিক নেতা অসুস্থ হলেও তাঁরা পাশে দাঁড়ান। জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, জেলা আইএনটিটিইউসির বিপুল সংখ্যক শ্রমিকনেতা শহিদ সমাবেশে উপস্থিত থাকবেন বলে আশাবাদী। শ্রমিকদের পাশে দল সব সময় থেকেছে। এবছর রেকর্ড ভিড় হবে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ