Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গ্রীষ্মাবকাশে ৯ দিন বন্ধ রাজ্যের জেলা ও মহকুমা আদালত

গ্রীষ্মাবকাশের কারণে আগামী ২৪ মে থেকে ১ জুন পর্যন্ত টানা নয়দিন বন্ধ থাকবে রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা আদালত।

গ্রীষ্মাবকাশে ৯ দিন  বন্ধ রাজ্যের জেলা  ও মহকুমা আদালত
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গ্রীষ্মাবকাশের কারণে আগামী ২৪ মে থেকে ১ জুন পর্যন্ত টানা নয়দিন বন্ধ থাকবে রাজ্যের প্রতিটি জেলা ও মহকুমা আদালত। ২ জুন থেকে ফের চালু হবে আদালতের স্বাভাবিক কাজকর্ম। তবে ওই সময়ের মধ্যে প্রতিটি মহকুমা আদালতে খোলা থাকবে জরুরিকালীন কোর্ট। অভিযুক্তরা বিভিন্ন অভিযোগে ধরা পড়লে তাদের সেখানে তোলা হবে। তবে ওই সময়ের মধ্যে কোনও আদালতেই হবে না কোনও মামলার ট্রায়াল। মঙ্গলবার রাজ্যের জেলা ও মহকুমা আদালত সূত্রে এ কথা জানা গিয়েছে। আদালত প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই সময় বন্ধ থাকবে সমস্ত পকসো আদালতও। ফলে তখন সেই সংক্রান্ত মামলায় কোনও অভিযুক্ত গ্রেপ্তার হলে তাকে হাজির করা হবে ভারপ্রাপ্ত মহকুমা আদালতে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ