Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উত্তর ২৪ পরগনায় শুরু হল জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি

রবিবার উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে ধুমধাম করে শুরু হল দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি

উত্তর ২৪ পরগনায় শুরু হল জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে ধুমধাম করে শুরু হল দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি। প্রথম দিনই প্রসাদ সংগ্রহে মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। সকাল সকাল রেশন দোকানে দেখা যায় মানুষের লম্বা লাইন।

Advertisement

৩০ এপ্রিল দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন হয়। সেদিন প্রতিটি বাড়িতে প্রসাদ পাঠানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের নির্দেশ মতো রথযাত্রার আগে রবিবার থেকে জেলা প্রশাসন এই কাজ শুরু করল। এদিন বারাসত, মধ্যমগ্রাম, বসিরহাট, হাবড়ায় শুরু হয় প্রসাদ বিলি। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় প্রায় ছয় লক্ষ মানুষকে এই প্রসাদ দেওয়ার লক্ষ্য রয়েছে। তারপরও কেউ প্রসাদ নিতে চাইলে দেওয়া হবে। প্রয়োজনে উল্টোরথের মধ্যে এই কাজ শেষ করতেই হবে। এদিন বিনামূল্যে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পেয়ে খুশি মানুষ। সুন্দর একটি বাক্সে দু’টি পৃথক প্লাস্টিকের জিপ প্যাকেটে একটি খোয়া ক্ষীরের হলুদ প্যাঁড়া ও মিষ্টি গজা দেওয়া হচ্ছে। সেইসঙ্গে স্মারক হিসেবে দেওয়া হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের ছবি।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ