Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

জামাত নিয়ে অসন্তোষ, জাতীয় নাগরিক পার্টিতে নতুন কোন্দল

চিকিৎসক তাসনিম জারার পর এবার মাহফুজ আলম। ফের ভাঙন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)। জামাত-ই-ইসলামির সঙ্গে জোটের বিরোধিতায় দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন মাহফুজ।

জামাত নিয়ে অসন্তোষ, জাতীয় নাগরিক পার্টিতে নতুন কোন্দল
  • ৩০ ডিসেম্বর, ২০২৫ ১৬:১২
Prefer us on Google

ঢাকা: চিকিৎসক তাসনিম জারার পর এবার মাহফুজ আলম। ফের ভাঙন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)। জামাত-ই-ইসলামির সঙ্গে জোটের বিরোধিতায় দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন মাহফুজ। দলের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে অস্বীকার করেছেন তিনি। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম কারিগর মাহফুজ। পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের তথ্য উপদেষ্টাও হয়েছিলেন। গত ১০ ডিসেম্বর পদত্যাগ করেন। এনসিপি প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম মাহফুজ।  দলের ‘গুরু’ হিসেবে পরিচিত মাহফুজের লক্ষ্মীপুর-১ আসনে প্রার্থী হওয়ার কথা ছিল। তিনি জানিয়েছেন, আমাকে জামাত-এনসিপি জোট থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমি মনে করি প্রার্থী হওয়ার থেকে আমাদের মতাদর্শ রক্ষাই বেশি গুরুত্বপূর্ণ। এদিকে নির্বাচনে প্রার্থী দিল না বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। দেশে নির্বাচনী পরিবেশ তৈরি না হওয়ায় তারা ভোটে অংশ নিচ্ছে না বলে জানিয়েছে ওয়ার্কার্স পার্টি।

Advertisement

এদিকে, দিন চারেক আগে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ঘটনায় উজ্জীবিত বিএনপি সমর্থকরা। সোমবার দু’টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন তারেক। এদিন ছিল মনোনয়ন জমার শেষদিন। ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে লড়াই করবেন তারেক। আর ফেনি-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩ , এই তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারপার্সন। এই পরিস্থিতিতে তিন আসনেই বিকল্প প্রার্থী বেছে নিয়েছে বিএনপি। ফেনি-১ থেকে খালেদার পরিবর্ত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি অন্যতম নেতা রফিকুল আলম। বগুড়া-৭ কেন্দ্রের বিকল্প প্রার্থী হয়েছেন দলের উপজেলা সভাপতি মোরশেদ আলম। দিনাজপুর-৩ আসন থেকে খালেদার ডামি প্রার্থী হচ্ছেন দিনাজপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান জাহাঙ্গির আলম।

Advertisement
সম্পর্কিত সংবাদ