Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দলবদলুতে মোহভঙ্গ

২০২১ সালে ডায়মন্ডহারবার লোকসভার একাধিক কেন্দ্রে দলবদলু নেতাদের প্রার্থী করেছিল বিজেপি। তাতে লাভ হয়নি, উলটে বিপুল ভোটে হার হয়েছে পদ্মপার্টির।

দলবদলুতে মোহভঙ্গ
  • ১৫ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ২০২১ সালে ডায়মন্ডহারবার লোকসভার একাধিক কেন্দ্রে দলবদলু নেতাদের প্রার্থী করেছিল বিজেপি। তাতে লাভ হয়নি, উলটে বিপুল ভোটে হার হয়েছে পদ্মপার্টির। এবার স্থানীয় বিজেপি নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে , দল বদল করে আসা কাউকে এখানে প্রার্থী করা যাবে না। মার খেয়ে যাঁরা মাটি কামড়ে পড়ে আছে, এরকম স্থানীয় নেতৃত্বের মধ্যে থেকে প্রার্থী বাছাই করতে হবে। ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলায় তাই স্থানীয় নেতাদের ভোটে দাঁড় করানোর রব উঠেছে। যে সব কেন্দ্রীয় নেতা এসেছিলেন, তাঁদের কাছে এমনই বক্তব্য জানানো হয়েছে বলে জানা গিয়েছে। গত বিধানসভায় ডায়মন্ডহারবার, বিষ্ণুপুর ও ফলতা বিধানসভায় অন্য দল থেকে আসা নেতাদের প্রার্থী করেছিল বিজেপি। তাতে কেউই খুব বেশি সুবিধা করতে পারেননি। এক নেতার কথায়, এই সিদ্ধান্তে হয়তো মানুষ ঠিক মতো মেনে নেয়নি। তাছাড়া ওই নেতাদেরও কতটা সদিচ্ছা ছিল, সেটা নিয়েও একটা প্রশ্ন থেকেই গিয়েছিল। তাই যাঁরা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত, রাজনৈতিকভাবে নানা ঝামেলা পোহাচ্ছে, তাঁদের মধ্যে থেকে কাউকে প্রার্থী করা হলে, নিচুতলার কর্মীদের কাছে ভালো বার্তা যায়। এসসব মতামতই জানানো হয়েছে। বাকিটা রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে।  প্রকাশ্যে কেউ প্রার্থীপদ নিয়ে কথা না বললেও দলের অভ্যন্তরীণ বৈঠকে স্থানীয় নেতারা কী চাইছেন, সে বিষয়ে একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ