Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ওড়িশা যাওয়ার পথে আচমকাই দুর্যোগ শুরু, বজ্রপাতে মৃত্যু একজনের, জখম আরও ৫

ওড়িশা যাওয়ার পথে বজ্রপাতে গোবিন্দ জানার মৃত্যু, আহত ৫। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। বিস্তারিত জানুন।

ওড়িশা যাওয়ার পথে আচমকাই দুর্যোগ শুরু, বজ্রপাতে মৃত্যু একজনের, জখম আরও ৫
  • ২ জুন, ২০২৬ ২০:৪০
Prefer us on Google

সংবাদদাতা, বেলদা: সুবর্ণরেখা নদী পেরিয়ে ওড়িশা যাওয়ার পথে আচমকা আবহাওয়া খারাপ হওয়ায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। দাঁতন থানার বেলমূলা ঘাট এলাকায় নদী কাছেই বজ্রাঘাতে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও পাঁচজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গোবিন্দ জানা (৩৫)। তিনি দাঁতন থানার রোদনপুর এলাকার বাসিন্দা। আজ, মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ফেয়ার ওয়েদার ব্রিজ পেরিয়ে সুবর্ণরেখা নদীর ওপারে ওড়িশায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন গোবিন্দ জানা-সহ ছয়জন ব্যক্তি। কিন্তু পথে আচমকাই আবহাওয়া অত্যন্ত খারাপ হয়ে যায়। শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। দুর্যোগের হাত থেকে বাঁচতে তাঁরা বাধ্য হয়েই নদীর ঘাটের কাছে থাকা একটি চালা ঘরে আশ্রয় নেন। সেখানে অপেক্ষা করার সময় হঠাৎই ওই চালা ঘরের কাছেই থাকা একটি খুঁটিতে বাজ পড়ে। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয় গোবিন্দ জানার। এছাড়া ওই চালা ঘরের নীচে বৃষ্টির হাত থেকে বাঁচতে আশ্রয় নেওয়া দুটি পথকুকুরও এই বজ্রপাতের জেরে মারা গিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ঘটনার বীভৎসতায় আশেপাশের মানুষজন রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। এরপর স্থানীয় বাসিন্দারাই দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করেন। গুরুতর জখম অবস্থায় বাকি পাঁচজনকে চিকিৎসার জন্য দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। অন্যদিকে, ঘটনার খবর পেয়ে দাঁতন থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ