Bartaman Logo
৮ জুলাই, ২০২৬

‘নোংরা ও নগ্ন রাজনীতি’, কংগ্রেসকে তোপ মোদির, এআই সামিটে জামা খুলে বিক্ষোভ ইস্যু

রাজধানীর ভারত মণ্ডপমে এআই সম্মেলনে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে জামা খুলে বিক্ষোভ দেখিয়েছিলেন যুব কংগ্রেস কর্মীরা। ওই ঘটনার কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

‘নোংরা ও নগ্ন রাজনীতি’, কংগ্রেসকে তোপ মোদির, এআই সামিটে জামা খুলে বিক্ষোভ ইস্যু
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাজধানীর ভারত মণ্ডপমে এআই সম্মেলনে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির প্রতিবাদে জামা খুলে বিক্ষোভ দেখিয়েছিলেন যুব কংগ্রেস কর্মীরা। ওই ঘটনার কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, আন্তর্জাতিক মঞ্চকে কংগ্রেস নোংরা ও নগ্ন রাজনীতির জন্য ব্যবহার করেছে। এধরনের কার্যকলাপ তাদের আদর্শগত দেউলিয়াপনাকে বেআব্রু করে দিয়েছে। কটাক্ষের সুরে মোদি জানিয়েছেন, ‘আপনারা এমনিতেই নগ্ন। তাহলে আর জামা খোলার প্রয়োজন পড়ছে কেন?’

Advertisement

রবিবার উত্তরপ্রদেশের মিরাটে একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হাত শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। মোদি বলেন, কংগ্রেসে নিজের দেশকেই অপমান করতে উঠেপড়ে লেগেছে। আপনারা যদি প্রধানমন্ত্রীর আসনে বসতে চান, তাহলে প্রথমে দেশের মানুষের বিশ্বাস অর্জন করুন। এখানেই শেষ নয়। তৃণমূল, ডিএমকে, বসপা বা জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের মতো বিরোধী দলগুলি যে কংগ্রেসের এই আন্দোলনে শামিল হয়নি, সেকথাও মনে করিয়ে দেন মোদি। 
তাঁর কথায়, বিশ্বের সবচেয়ে বড় এআই সম্মেলন আয়োজিত হল আমাদের দেশে। কিন্তু, কংগ্রেস নিজেদের নোংরা ও নগ্ন রাজনীতি প্রদর্শনের জন্য বেছে নিয়েছিল আন্তর্জাতিক মঞ্চকে। ওদের মনে রাখা উচিত, ওই অনুষ্ঠানে বিজেপির কোনও কর্মসূচি ছিল না। মোদির সংযোজন, কংগ্রেস নেতারা আমায় ঘৃণা করেন। কবর খুঁড়তে চান। আমার মাকে অসম্মান করতেও দ্বিধা করেননি। এটা দেশের অনুষ্ঠান। কিন্তু, কংগ্রেস কোনও নিয়মকানুন মানেনি। গোটা দেশ তাদের এই দুর্নীতি পরায়ণ নীতির নিন্দা করছে।  
পালটা জবাব দিয়েছে কংগ্রেসও। সোশ্যাল মিডিয়া মারফৎ হাত শিবির বলেছে, দেশের স্বার্থের প্রশ্ন করা আমাদের অধিকার। তা দেশের যুব সমাজের দায়িত্ব। নরেন্দ্র মোদি আপস করে ফেলেছেন। নিজেকে বাঁচানোর জন্য তিনি আমাদের কণ্ঠস্বর চাপা দিতে পারবেন না। সরব হয়েছে যুব কংগ্রেসও। তারা বলেছে, যাঁরা এপস্টাইন ফাইলে বেআব্রু হয়ে গিয়েছেন, তাঁদের অন্যদের নগ্ন আখ্যা দেওয়া শোভা পায় না। কোন চাপের মুখে আমেরিকার সঙ্গে দেশের স্বার্থের পরিপন্থী বাণিজ্য চুক্তি করতে হল, সেই প্রশ্ন তুলেছে যুব কংগ্রেস।

Advertisement
সম্পর্কিত সংবাদ