Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ডিরেক্টরেট অব পেনশনের নিজস্ব ওয়েবসাইট

অর্থদপ্তরের ডিরেক্টরেট অব পেনশন, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্সিওরেন্স (ডিপিপিজি) নিজস্ব ওয়েবসাইট চালু করেছে (www.dppg.wb.gov.in)।

ডিরেক্টরেট অব পেনশনের নিজস্ব ওয়েবসাইট
  • ৩ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অর্থদপ্তরের ডিরেক্টরেট অব পেনশন, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড গ্রুপ ইন্সিওরেন্স (ডিপিপিজি) নিজস্ব ওয়েবসাইট চালু করেছে (www.dppg.wb.gov.in)। অর্থদপ্তরের এই ডিরেক্টরেট রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের গ্রুপ ডি কর্মী ছাড়াও পঞ্চায়েত-পুরসভার কর্মী, সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক ও অশিক্ষক কর্মীদের পেনশন, প্রভিডেন্ট ফান্ড দেখভাল করে। অর্থদপ্তর জানিয়েছে, এবার থেকে এই ডিরেক্টরেটের আওতাধীনরা তাঁদের পেনশন, প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত তথ্য এই ওয়েবসাইটের মাধ্যমে পাবেন। নতুন ওয়েবসাইটে ব্যবহারকারীদের লগ-ইন আইডি ও পাশওয়ার্ডের কোনও পরিবর্তন করতে হবে না।

Advertisement
সম্পর্কিত সংবাদ