Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মিথ্যা অভিযোগে খুন করা হয় দীপুকে, তোপ শেখ হাসিনার

হিংসাদীর্ণ বাংলাদেশ। আক্রান্ত হিন্দু সংখ্যালঘুরা। দীপু দাসের হত্যার প্রতিবাদে সরব হয়েছে ভারত। এর মধ্যেই দীপু দাসের হত্যার নিন্দায় সরব হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিথ্যা অভিযোগে খুন করা হয় দীপুকে, তোপ শেখ হাসিনার
  • ২৪ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: হিংসাদীর্ণ বাংলাদেশ। আক্রান্ত হিন্দু সংখ্যালঘুরা। দীপু দাসের হত্যার প্রতিবাদে সরব হয়েছে ভারত। এর মধ্যেই দীপু দাসের হত্যার নিন্দায় সরব হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘটনার নিন্দা করে জানান, বেঁচে থাকতে এই হত্যাকাণ্ডের বিচার করবেন তিনি। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকেও দায়ী করেন।

Advertisement

মঙ্গলবার এক অডিও বার্তায় হাসিনা বলেন, ‘দীপু দাসকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। তিনি কোনও আপত্তিকর মন্তব্য করেছেন, এমন কোনও প্রমাণ কেউ দিতে পারেনি।’ এখানেই শেষ নয়। যেভাবে পিটিয়ে এবং পুড়িয়ে সঙ্গে দীপু দাসকে হত্যা করা হয়েছে, তা নিয়েও নিজের বিস্ময় গোপন করেননি তিনি। হাসিনা বলেন, ‘এরা কি সেইসব মানুষ, যাদের খাদ্য, শিক্ষার ব্যবস্থা করেছিলাম?’ তিনি দীপু দাসের পরিবারকে ধৈর্য ধরার জন্য আবেদন জানান। বলেন, যতদিন তিনি বেঁচে থাকবেন, ততদিন ন্যায়বিচার নিশ্চিত করার জন্য কাজ করে যাবেন।
একদিন আগেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য ইউনুস সরকারের ভারত-বিদ্বেষী নীতিকে দায়ী করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার অভিযোগ, ‘বাংলাদেশে যা চলছে তার জন্য দায়ী ইউনুস। গোটা দেশটাকে অরাজকতার পথে নিয়ে চলেছেন তিনি।’ শুধু তাই নয়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারত সহ গোটা পশ্চিম এশিয়ার জন্যও বিপজ্জনক বলে সতর্কবার্তা দেন তিনি। এদিকে, দীপু দাসের হত্যার প্রতিবাদে ভারত ও বাংলাদেশের পাশাপাশি কাঠমাণ্ডুতেও শুরু হয়েছে প্রতিবাদ। 

সম্পর্কিত সংবাদ