• ছয়ের দশকের শেষ জীবিত শিল্পী, বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, গীতিকার ও সুরকার দীপঙ্কর চট্টোপাধ্যায়ের ৮৬তম জন্মদিন উপলক্ষে মহানায়ক উত্তম মঞ্চে অনুষ্ঠিত হল এক স্মরণীয় সঙ্গীতানুষ্ঠান। ‘বোধোদয় ইন্টারন্যাশানাল’, ‘বালিটিকুরী নবীন ক্রীড়া সংসদ’ ও ‘কালচারাল কয়ার’-এর যৌথ আয়োজনে এই অনুষ্ঠান দর্শক উপভোগ করেন। মঞ্চে শিল্পীর কণ্ঠে পরিবেশিত ‘আমার গানের স্বরলিপি লেখা রবে’সহ একাধিক গান প্রমাণ করে বয়স তাঁর সৃষ্টিশীলতায় কোনও বাধার সৃষ্টি করেনি। হাওড়ার নানা সঙ্গীত গোষ্ঠীর সমবেত গান ও একক শিল্পীদের পরিবেশনায় সমৃদ্ধ হয় অনুষ্ঠানটি। কবিতা পাঠ ও সংবেদনশীল পরিকল্পনা–পরিচালনায় শিল্পীর দীর্ঘ ও সমৃদ্ধ সৃজনযাত্রার প্রতি এই অনুষ্ঠানটি হয়ে ওঠে এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্য।



