Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে তৃণমূল বিধায়ক দিলীপ

জেলবন্দি অবস্থাতেই অন্তত ৩৯টি এফআইআর দায়ের হয়েছে। তাই রক্ষাকবচ সংক্রান্ত মামলার দ্রুত শুনানি করা হোক।

রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে তৃণমূল বিধায়ক দিলীপ
  • ১৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কলকাতা: জেলবন্দি অবস্থাতেই অন্তত ৩৯টি এফআইআর দায়ের হয়েছে। তাই রক্ষাকবচ সংক্রান্ত মামলার দ্রুত শুনানি করা হোক। এমনই আবেদন জানিয়ে সোমবার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের আইনজীবী কিশোর দত্ত। যদিও দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বিধায়ক দিলীপকে মে মাসে গ্রেপ্তার করেছিল পুলিশ। হুমকি দেওয়া, অশান্তি পাকানো-সহ একাধিক অভিযোগে জামিন অযোগ্য ধারায় তাঁর বিরুদ্ধে চারটি মামলা রুজু করা হয়। সেই চারটি এফআইআর চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার দ্রুত শুনানি চেয়ে সোমবার ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করেন দিলীপের আইনজীবী কিশোর দত্ত। আর সেখানেই তিনি অভিযোগ করেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েই চলেছে। এফআইআরের সংখ্যা পৌঁছে গিয়েছে ৩৯-এ। তাই দ্রুত শুনানি প্রয়োজন। কিন্তু বিচারপতি ভট্টাচার্য সেই আবেদন গ্রহণ করেননি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ