সংবাদদাতা, শিলিগুড়ি: ফের বিকল এক্স-রে মেশিন। ফলে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডিজিটাল এক্স-রে করাতে এসে হয়রান হয়ে ফিরে যাচ্ছেন রোগীরা। গত কয়েকদিন ধরে এক্স-রে মেশিন বিকল হয়ে রয়েছে। সোমবারও বহু রোগী ডিজিটাল এক্স-রে করাতে এসে ফিরে যান।

নকশালবাড়ির বাসিন্দা ফুলেশ্বর রায় তাঁর ছেলের পায়ের এক্স-রে করাতে এসেছিলেন। এদিন তিনি হতাশ হয়ে ফিরে যান। ফুলেশ্বর বলেন, গত বৃহস্পতিবার এসেছিলাম, ফিরে যেতে হয়েছে। বলা হয়, ভিড় বেশি বলে এখন হবে না। কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারি মেশিন খারাপ হয়ে গিয়েছে। কোনও এক্স-রে হচ্ছে না, অথচ আমাদের মিথ্যা কথা বলে ঘোরানো হচ্ছে। টোটো রিজার্ভ করে রোগীকে আনতে অনেক খরচ। হয়রানির পাশাপাশি অযথা টাকা খরচ হচ্ছে। বহু রোগী ও তাঁদের বাড়ির লোক এদিন একই অভিযোগ করেছেন।
শেফালি দাস বলেন, মেয়েকে ডাক্তার দেখানোর পর এক্স-রে করতে বলা হয়। শিলিগুড়ি জেলা হাসপাতালে এর আগে এক্স-রে করিয়েছি। কিন্তু সেই এক্স-রে এখানকার ডাক্তাররা দেখতে চাননি। ডাক্তাররা মেডিক্যাল কলেজ থেকেই এক্স-রে করে নিয়ে যেতে বলেন। তবেই তাঁরা সেই রিপোর্ট দেখবেন। কিন্তু আমরা এক্স-রে করাতে এসে দিনের পর দিন ঘুরে যাচ্ছি। রোগীর চিকিৎসা তাহলে কীভাবে হবে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যাডিশনাল সুপার ডাঃ নন্দন বন্দ্যোপাধ্যায় বলেন, যৌথ উদ্যোগে চলা ডিজিটাল এক্স-রে মেশিনটি অনেকদিনের পুরনো। সে কারণে মাঝেমধ্যে বিকল হয়ে পড়ছে। আমরা আবার মেরামত করে দিচ্ছি। আশা করছি আজ, মঙ্গলবারের মধ্যেই আবার ডিজিটাল এক্স-রে চালু
করা যাবে। ফাইল চিত্র।