Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পর্যটকদের সমস্যা সমাধানে হেল্পলাইন নম্বর

দীঘা-মন্দারমণি কিংবা অন্যান্য পর্যটন কেন্দ্রে পর্যটকদের সমস্যা সমাধানে নয়া উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। জেলা পুলিশ নতুন একটি হেল্পলাইন নম্বর চালু করেছে।

পর্যটকদের সমস্যা সমাধানে হেল্পলাইন নম্বর
  • ২৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: দীঘা-মন্দারমণি কিংবা অন্যান্য পর্যটন কেন্দ্রে পর্যটকদের সমস্যা সমাধানে নয়া উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। জেলা পুলিশ নতুন একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। নম্বরটি হল ‘৭০৪৭৯৮৯৮০০’। শুক্রবার বিকেলে  দীঘা জগন্নাথ মন্দির পুলিশ ফাঁড়িতে সাংবাদিক বৈঠকে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে এই তথ্য জানান। তিনি বলেন, দীঘায়  এখন পর্যটক সমাগমের হার অনেক বেড়ে গিয়েছে। আগত পর্যটকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিন্ত করতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এদিন থেকেই নম্বরটি চালু করা হল। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে ছিলেন ডিএসপি(ডিঅ্যান্ডটি) আবু নুর হোসেন, কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস প্রমুখ।  

Advertisement

জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, বেড়াতে এসে অনেক সময় পর্যটকরা হয়রানি, প্রতারণা কিংবা অন্যান্য সমস্যা বা অসুবিধার শিকার হন। সমসময় তাঁদের থানায় পৌঁছনো সম্ভব হয় না। এই পরিস্থিতিতে তিনি এই নম্বরে কল করতে করে তাঁর সমস্যার কথা জানাতে পারবেন। বিপদের সম্মুখীন হওয়া পর্যটক এই নম্বরে কল করার পাশাপাশি কোনও ভিডিও কিংবা অডিও পাঠালেও পুলিশ দ্রুত পদক্ষেপ করবে। সব মিলিয়ে তাঁদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য সুনিশ্চিত করতে এই পদক্ষেপ। 
উল্লেখ্য, ২৫ডিসেম্বর বড়দিনে দীঘায় ব্যাপক ভিড় হয়েছে। ভিড় ছিল মন্দারমণি সহ অন্যান্য পর্যটন কেন্দ্রেও। জগন্নাথ মন্দির দর্শনেও বহু দর্শনার্থী ভিড় জমিয়েছিলেন। ৩১ডিসেম্বর ও ইংরেজি নববর্ষে প্রচুর সংখ্যক পর্যটকদের সমাগম হবে বলে আশা করছে পুলিশ-প্রশাসন। সবদিক মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ। তবে শুধু পর্যটন মরশুমে নয়, সবসময় এই নম্বরে যোগাযোগ করা যাবে। জানা গিয়েছে, নম্বর দেওয়া পোস্টার সৈকতশহরের প্রধান ১০টি জায়গায় লাগানো হয়েছে। জেলা পুলিশের এই উদ্যোগে পর্যটক মহল থেকে সাধারণ মানুষ সকলেই খুশি। তাঁরা মনে করছেন, এই উদ্যোগে কিছুটা হলেও কাজ হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ