Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষ, মৃত ১

দীঘাগামী যাত্রীবাহী এসবিএসটিসি বাসের সঙ্গে লরির সংঘর্ষ। মৃত্যু হল একজনের। জখম কমপক্ষে ১৫।

দীঘাগামী যাত্রীবাহী বাসের সঙ্গে লরির সংঘর্ষ, মৃত ১
  • ১৮ মে, ২০২৫ ১৩:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: দীঘাগামী যাত্রীবাহী এসবিএসটিসি বাসের সঙ্গে লরির সংঘর্ষ। মৃত্যু হল একজনের। জখম কমপক্ষে ১৫। আজ, রবিবার সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার বৃন্দাবনপুরে ১১৬বি জাতীয় সড়কের উপর। পুলিস সূত্রে খবর, জাতীয় সড়কের উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষ হয় দীঘাগামী বাসটির। যার ফলে মৃত্যু হল ওই লরির চালকের।

Advertisement

বাসে থাকা কমপক্ষে ১৫ জন যাত্রীর আঘাত লেগেছে। আহতদের তমলুক মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা প্রসঙ্গে এক বাসযাত্রী নিমতার বাসিন্দা মলয় পাল জানিয়েছেন, আমি বাসের ড্রাইভারের পিছনের সিটে বসেছিলাম। চালক মাঝে মধ্যেই বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। বাসের সব সিটে যাত্রী ছিলেন। মগরাজপুর ওভারব্রিজ পেরনের পরই বিকট আওয়াজ হয়। উল্টো দিক থেকে আসা লরির সঙ্গে সংঘর্ষ হয়। বাসের সামনে অংশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লরির সামনের অংশও দুমড়ে মুচড়ে গিয়েছে। বাসের চালক ভিতরেই আটকে পড়েছিলেন। আমরা কয়েকজন মিলে টেনে তাঁকে বের করি।

 

 

Advertisement
সম্পর্কিত সংবাদ