নানা ধরনের গান
  • ৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

‘গানে মিলে দুই’। অনুষ্ঠানের এমনই নাম ভেবেছেন সংগীতশিল্পী শ্রীকান্ত আচার্য ও জয়তী চক্রবর্তী। আগামী ১৬ মে কলামন্দিরে অনুষ্ঠিত হবে এই বিশেষ অনুষ্ঠান। কেন এই নামকরণ? শ্রীকান্ত জানালেন, ‘গান তুমি কবি’ নামে একটি অনুষ্ঠান এর আগে একাধিকবার হয়েছে। এবার সেই শীর্ষ নামটার বদলে তাঁরা ‘গানে মিলে দুই’ নামটা দিতে চেয়েছেন। কারণ, এর ফলে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে শ্রীকান্ত ও জয়তী দু’জনে কলকাতা এবং তার বাইরেও যাতে এই অনুষ্ঠান করতে পারেন। শ্রীকান্তর কথায় সম্মতি জানিয়ে জয়তী বলেন, ‘এই দু’টো অনুষ্ঠানেরই নামকরণ করেছেন অর্ণা শীল। এখানে শুধু রবীন্দ্রনাথের গান থাকবে এমন নয়। নানা আঙ্গিকের, নানা ধরনের গান থাকবে। সেটা গজল হতে পারে, লোকগান হতে পারে, অন্য যেকোনো ধরনের বাংলা গান বা হিন্দি গান থাকতে পারে। সব মিলিয়ে গানের যে ব্যাপ্তি, সেই বিষয়টাকে ধরার চেষ্টা করব আমরা।’

Advertisement