Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আরও মজবুত লাল হলুদ ডিফেন্স, সই করতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা

খুব শীঘ্রই লাল হলুদ জার্সিতে দেখা যাবে ক্রোয়েশিয়ার এই ডিফেন্ডার। সব ঠিকঠাক থাকলে আগমী কয়েক দিনের মধ্যেই শহরে পা দেবেন তিনি।

আরও মজবুত লাল হলুদ ডিফেন্স, সই করতে চলেছেন ক্রোয়েশিয়ান তারকা
  • ২২ আগস্ট, ২০২৬ ১১:৪৭
Prefer us on Google

কলকাতা, ২২ আগস্ট: ইস্ট বেঙ্গলে খুশির খবর। গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল। তা সত্যি হতে চলেছে। ইস্ট বেঙ্গলে সই করতে চলেছেন ডিয়েগো জিভুলিচ। খুব শীঘ্রই লাল হলুদ জার্সিতে দেখা যাবে ক্রোয়েশিয়ার এই ডিফেন্ডার। সব ঠিকঠাক থাকলে আগমী কয়েক দিনের মধ্যেই শহরে পা দেবেন তিনি।

Advertisement

রাত পোহালেই মহারণ। মর্যাদার ডার্বি। ডুরান্ড কাপ ফাইনাল ঘিরে তীব্র উন্মাদনা ময়দানে।যথারীতি টিকিটের চাহিদা তুঙ্গে। উৎসাহ বেশি মোহন বাগানে। অনলাইনে টিকিট বিক্রির হার বেশ ভালো। ডুরান্ড কাপের প্রথম ডার্বিতে ইস্ট বেঙ্গলকে টেক্কা দিয়েছিলেন মোহন বাগান। সুপার সানডেতে তারই বদলা নিতে মুখিয়ে মশাল বাহিনী। যদিও বাগানের সোনায় মোড়া দলে তারকার অভাব নেই। রিজার্ভ বেঞ্চও ইস্ট বেঙ্গলের তুলনায় অনেক শক্তিশালী।

Advertisement
সম্পর্কিত সংবাদ