Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দাপটে জিতল ডায়মন্ডহারবার

নৈহাটিতে সুরুচি সঙ্ঘকে ৪-০ গোলে উড়িয়ে দিল ডায়মন্ডহারবার।

দাপটে জিতল ডায়মন্ডহারবার
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগের সুপার সিক্স জমজমাট। বৃহস্পতিবার ইস্ট বেঙ্গল ম্যাচের পাশাপাশি ডায়মন্ডহারবার এফসি’র দিকেও নজর ছিল ফুটবলপ্রেমীদের। নৈহাটিতে সুরুচি সঙ্ঘকে ৪-০ গোলে উড়িয়ে দিল ডায়মন্ডহারবার। আগামী রবিবার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গলের সঙ্গে তাদের ধুন্ধুমার লড়াই। জয়ী দল লিগ জয়ের দৌড়ে এগিয়ে যাবে অনেকটাই। উল্লেখ্য, ডুরান্ড কাপের সেমি-ফাইনালে ইস্ট বেঙ্গলকে বশ মানায় কিবু ভিকুনার দল। এবার তাই ম্যাচেই আগে ইতিমধ্যেই বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। পাশাপাশি গ্রুপ লিগে ভালো খেললেও এদিন মুখ থুবড়ে পড়ল সুরুচি। এদিন প্রথমার্ধেই ৩ গোলের ব্যবধান গড়ে ফেলে ডায়মন্ডহারবার। ১৬ মিনিটে লক্ষ্যভেদ সাইয়ের। এরপর জোড়া গোল আকিব নওয়াবের। দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটে জাল কাঁপান অমরনাথ বাস্কে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ