নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরোয়া লিগে ডায়মন্ডহারবার এফসি’র জয়ের ধারা অব্যাহত। বৃহস্পতিবার বিধাননগর এমএসএ মাঠে ভবানীপুরকে ১-০ গোলে হারাল তারা। জয়সূচক গোলটি জবি জাস্টিনের। ৬৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন বিশাল দাস। তাই শেষ ২১ মিনিট ১০ জনে খেলেও পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন নরহরি শ্রেষ্ঠারা। দিনের অপর ম্যাচে কল্যাণীতে খিদিরপুরকে চার গোলের মালা পরাল ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। ম্যাচের শুরুতেই ভিনিল পুজারীর গোলে লিড নেয় ইয়ান ল’য়ের ছেলেরা। এরপর ম্যাচের শেষলগ্নে স্কোরশিটে নাম তোলেন তিন সুপার-সাব তুহিন সিকদার, জিতেন মুর্মু ও আকাশ ওঁরাও। লিগে টানা চার ম্যাচ জিতে গ্রুপ বি’তে শীর্ষস্থান ধরে রাখল ইউনাইটেড কলকাতা।



