Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

শেষ আটে ডায়মন্ডহারবার, আটকে গেল নর্থইস্ট

নক-আউটে জায়গা আগেই পাকা হয়েছিল। তবে গ্রুপ-ই’এর শেষ ম্যাচে রাংদাজিয়েড ইউনাইটেড এফসি’র কাছে আটকে গেল নর্থ ইস্ট ইউনাইটেড।

শেষ আটে ডায়মন্ডহারবার, আটকে গেল নর্থইস্ট
  • ১২ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

শিলং: নক-আউটে জায়গা আগেই পাকা হয়েছিল। তবে গ্রুপ-ই’এর শেষ ম্যাচে রাংদাজিয়েড ইউনাইটেড এফসি’র কাছে আটকে গেল নর্থ ইস্ট ইউনাইটেড। ম্যাচের ফল ২-২। ২৪ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদে পেড্রো বেনালি-ব্রিগেডকে এগিয়ে দিয়েছিলেন বেকি ওরাম। তবে ৩৩ মিনিটে রাংদাজিয়েডকে সমতায় ফেরান মানভা। এরপর ৪৫ মিনিটে ডেনজিলের গোলে লিডও নেয় তারা। যদিও শেষ পর্যন্ত লিড ধরে রাখতে ব্যর্থ রাংদাজিয়েড এফসি। ৭৬ মিনিটে সাম্পেরিও সমতায় ফেরান নর্থ-ইস্টকে। শেষ পর্যন্ত ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ই-এর শীর্ষে থেকে কোয়ার্টার-ফাইনালে গেল বেনালি-ব্রিগেড। এদিকে, গোল পার্থক্যের নিরিখে গ্রুপ পর্বে দ্বিতীয় সেরা দল হিসেবে শেষ আটে পৌঁছল শিলং লাজং ও ডায়মন্ডহারবার এফসি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ