নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার ডুরান্ড কাপে অভিষেক হচ্ছে ডায়মন্ডহারবার এফসির। যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং। ইতিমধ্যেই ঘরোয়া লিগের ম্যাচে ডায়মন্ডের কাছে ০-১ গোলে হেরেছে মেহরাজউদ্দিন ওয়াডু বাহিনী। টানা ৪টি হারের পর তাদের সামনে ঝুলছে অবনমনের খাঁড়া। তাই ডুরান্ড কাপে দল কতটা ঘুরে দাঁড়াবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সেই তুলনায় অনেকটাই তৈরি ডায়মন্ডহারবার। যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধে ৭টায়। সম্প্রচার সোনি স্পোর্টস চ্যানেলে।



