সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: একটি চারচাকা গাড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষে জখম পাঁচ অটোযাত্রী। রবিবার রাতে হরিশ্চন্দ্রপুরগামী ৩১ নং জাতীয় সড়কে হরিশ্চন্দ্রপুরের লক্ষ্মণপুর বাসস্ট্যান্ড এলাকার ঘটনা। আহতদের উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গুরুতর জখম হয়েছেন সুফো দাস (৪০) সহ আরও চার অটোযাত্রী। বাকিদের নাম জানা যায়নি। সকলের বাড়ি বিহারের আজিমনগরে। ১০ জন যাত্রী নিয়ে অটোটি চাঁচল থেকে হরিশ্চন্দ্রপুরের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে আসছিল চার চাকার গাড়িটি। লক্ষ্মণপুর বাসস্ট্যান্ডে গাড়িটি অটোটিকে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। চার চাকার গাড়িটিকে আটক করেছে পুলিস।



