সংবাদদাতা, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা সোনালী চক্রবর্তী এবং ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যাম ঠাকুরের চিকিত্সার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করে পরিবার দুটি। সেই আবেদনের ভিত্তিতে সোনালীদেবীর চিকিৎসার জন্য ৮৭ হাজার ও শ্যামবাবুর চিকিৎসার জন্য ৩৫ হাজার টাকা মঞ্জুর করেছে মুখ্যমন্ত্রীর দপ্তর। শনিবার সেই অর্থ মঞ্জুরের চিঠি আক্রান্ত দুই পরিবারের হাতে তুলে দিলেন বিধায়ক সুমন কাঞ্জিলাল। বিধায়ক বলেন, দুই আক্রান্তের পরিবার আমার মাধ্যমে মুখ্যমন্ত্রীর দপ্তরে আবেদন জানিয়েছিল। মুখ্যমন্ত্রীর অর্থ মঞ্জুরের সেই চিঠি শনিবার দুই আক্রান্তের পরিবারের হাত তুলে দেওয়া হয়েছে।



