Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

১০০০ কোটির ঘরে

বড়দিনের পরেই বড় সুখবর পেলেন অভিনেতা রণবীর সিং। ১০০০ কোটির গণ্ডি ছাপিয়ে গেল তাঁর অভিনীত ‘ধুরন্ধর’। ৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই ছবি এখনও রমরমিয়ে চলছে।

১০০০  কোটির ঘরে
  • ২৭ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

 বড়দিনের পরেই বড় সুখবর পেলেন অভিনেতা রণবীর সিং। ১০০০ কোটির গণ্ডি ছাপিয়ে গেল তাঁর অভিনীত ‘ধুরন্ধর’। ৫ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত এই ছবি এখনও রমরমিয়ে চলছে। জানা গিয়েছে, বড়দিনের মরশুমে ছবিটি প্রায় ২৮ কোটির ব্যবসা করেছে। সব মিলিয়ে বিশ্বজুড়ে ১০০০ কোটি অঙ্ক ছাপিয়ে গেল আদিত্য ধর পরিচালিত এই স্পাই থ্রিলার। ২১ দিনে ভারতে ছবিটি ৬৬৮ কোটি টাকার ব্যবসা করেছে বলে খবর। ইতিমধ্যে ‘অ্যানিমাল’, ‘স্ত্রী ২’-এর সমস্ত রেকর্ড ভেঙেছে ছবিটি। এবার ‘বাহুবলী ২’, ‘কেজিএফ ২’, ‘আরআরআর’, ‘জওয়ান’, ‘পাঠান’-এর রেকর্ড ভাঙার লক্ষ্য। বর্তমানে এই ছবির ব্যবসার অঙ্ক ১০০৬ কোটি। আরও ৩৬ কোটি টাকা আয় করতে পারলেই ‘কল্কি: ২৮৯৮ এডি’র ব্যবসা ছুঁয়ে ফেলবে ‘ধুরন্ধর’। রণবীর অবশ্য এই মুহূর্তে স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে ছুটি কাটাতে ব্যস্ত। এরপর তিনি প্রস্তুতি শুরু করবেন ‘প্রলয়’ ছবির। সম্প্রতি জানা গিয়েছে, ফারহান আখতারের ‘ডন ৩’ ছেড়ে দিয়েছেন তিনি।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ