সংবাদদাতা, কালনা: দু’দিন ব্যাপী দিবারাত্রি সারা বাংলা হ্যাপি নিউ ইয়ার কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হল সোমবার কালনার ধাত্রীগ্রাম ফুটবল মাঠে। খেলার উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, ধাত্রীগ্রামের পঞ্চায়েত প্রধান অশোক চৌধুরী, জেলা পরিষদের সদস্য ছন্দা সিংহরায় প্রমুখ।
Advertisement
ধাত্রীগ্রাম পঞ্চায়েতের ক্রিড়াপ্রেমী মানুষের উদ্যোগে দু’দিন ব্যাপী দিবারাত্রি হ্যাপি নিউ ইয়ার ফুটবল টুর্নামেন্ট এবার দ্বিতীয় বর্ষ। এবার টুর্নামেন্টে উইনার্স ও রানার্স দলের জন্য পুরস্কার হিসেবে রয়েছে নগদ এক লক্ষ ও ৭০ হাজার টাকা সহ ট্রফি। স্বপনবাবু বলেন, ধাত্রীগ্রামে ফুটবলের একটা সুনাম রয়েছে।



