Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ধর্ষণে অভিযুক্তের শাস্তির দাবি জানাল বামেরা

ধর্ষণে অভিযুক্তের শাস্তির দাবি জানাল বামেরা
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: ৯ বছরের নাবালিকাকে ধর্ষণের প্রতিবাদ জানিয়ে এবং অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে সোমবার কুমারগ্রাম থানায় স্মারকলিপি দিল বামেরা। এসএফআই, ডিওয়াইএফআই ও সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি স্মারকলিপি দেয়। বিকেলে মিছিল করে থানায় আসেন তিন বাম সংগঠনের নেতা-কর্মীরা। স্মারকলিপি প্রদানের পর থানার সামনে বিক্ষোভ দেখান তারা। এছাড়াও কুমারগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে পথ-অবরোধ করেন ওই তিন সংগঠনের নেতা-কর্মীরা। মোমবাতি জ্বালিয়ে কুমারগ্রাম সহ সম্প্রতি বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলির প্রতিবাদ জানানো হয়। গত শুক্রবার কুমারগ্রাম থানার অন্তর্গত এলাকার ৯ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণ করে তারই প্রতিবেশী এক যুবক। শুক্রবারই অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ