Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লখনউকে ৫ উইকেটে হারাল ধোনির চেন্নাই

টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের হাসি হাসল চেন্নাই। সৌজন্যে ধোনির ব্যাটিং। লখনউকে পাঁচ উইকেটে হারাল সিএসকে।

লখনউকে ৫ উইকেটে হারাল ধোনির চেন্নাই
  • ১৪ এপ্রিল, ২০২৫ ২৩:০৪
Prefer us on Google

লখনউ, ১৪ এপ্রিল: টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের হাসি হাসল চেন্নাই। সৌজন্যে ধোনির ব্যাটিং। লখনউকে পাঁচ উইকেটে হারাল সিএসকে। আজ, সোমবার লখনউয়ের একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টস। এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় লখনউ। প্রথম ওভারেই মার্করামের (৬) উইকেট হারায় সুপার জায়ান্টসরা। এর পরে মাত্র ৮ রান কারে প্যাভিলিয়নে ফিরে যান পুরান। স্কোর বোর্ডে তখন ২৩/২ (৩.৬ ওভার)। এই পরিস্থিতিতে হাল ধরেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। তাঁকে সঙ্গ দেন মিচেল মার্শ। ৩০ রানে মার্শ ফিরে যাওয়ার পরে বাদোনির (২২) সঙ্গে জুটি বাঁধেন ঋষভ পন্থ। ৪৯ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন লখনউ অধিনায়ক। শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৬ রান তোলে লখনউ। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল চেন্নাই। যদিও লখনউয়ের বোলিংয়ের সামনে মিডল ওভারে চাপে পড়ে যান জাদেজারা। শেষে শিবম দুবে (৪৩) ও অধিনায়ক ধোনির (২৬) ব্যাটিংয়ের উপর ভর করেই লক্ষ্যে পৌঁছয় চেন্নাই। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ