Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ঘরের মাঠে পাঞ্জাবের কাছে ৫ উইকেটে হারল ধোনিহীন চেন্নাই

শুক্রবার ঘরের মাঠে পাঞ্জাবের কাছে হার স্বীকার করতে হল হালুদ জার্সিধারীদের। পাঁচ উইকেটে ম্যাচ জিতে নিলো শ্রেয়স আইয়ার বাহিনী।

ঘরের মাঠে পাঞ্জাবের কাছে ৫ উইকেটে হারল ধোনিহীন চেন্নাই
  • ৪ এপ্রিল, ২০২৬ ০০:০৪
Prefer us on Google

চেন্নাই, ৩ এপ্রিল: মহেন্দ্র সিং ধোনির উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ, তা ফের টের পেল চেন্নাই সুপার কিংস। এর আগে গুয়াহাটিতে ধোনিহীন সিএসকে মুখ থুবড়ে পড়েছিল রাজস্থানের বিরুদ্ধে। শুক্রবার ঘরের মাঠে পাঞ্জাবের কাছে হার স্বীকার করতে হল হলুদ জার্সিধারীদের। পাঁচ উইকেটে ম্যাচ জিতে নিলো শ্রেয়স আইয়ার বাহিনী। ম্যাচের সেরা পাঞ্জাবের ব্যাটার প্রিয়াংশ।

Advertisement

এদিন ম্যাচ জুড়ে ছিল ব্যাটারদের দাপট। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক। এমনিতে চিপকে চেন্নাইয়ের রেকর্ড বেশ ভালো। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৯ রান তোলে তারা। এর মধ্যে আয়ূষের সংগ্রহ সর্বাধিক ৭৩ রান। অপরাজিত ৪৫ রানের ইনিংস উপহার দেন শিবম দুবে।

২১০ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন পাঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ ও প্রভসিমরন। ১১ বলে ৩৯ রান তোলেন প্রিয়াংশ। ম্যাচের সেরা তিনি। প্রভসিমরনের ব্যক্তিগত সংগ্রহ ৪৩ রান। অধিনায়ক শ্রেয়সের ব্যাট থেকে এসেছে ৫০ রান। যার দৌলতে ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব কিংস।

সম্পর্কিত সংবাদ