Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

আইপিএলের জন্য তৈরি হচ্ছেন ধোনি

হামেশাই বাইক রাইডে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে। এবং তা ভিন্ন ভিন্ন বাইকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে

আইপিএলের জন্য তৈরি হচ্ছেন ধোনি
  • ১৪ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: হামেশাই বাইক রাইডে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে। এবং তা ভিন্ন ভিন্ন বাইকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ছবি, ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে বাইক পাল্টালেও ধোনির গন্তব্যস্থল একই। রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম। আসলে আসন্ন আইপিএলের জন্য তৈরি হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। সেই মতো গত দু’মাস ধরে প্রতিদিন নিজের বাড়ি থেকে ১০ কিলোমিটার বাইকে চেপে স্টেডিয়ামে পৌঁছে ঘাম ঝরাচ্ছেন তিনি।

Advertisement

ধোনি যে আসন্ন আইপিএলে প্লেয়ার হিসেবে খেলবেন, তা আগেই জানিয়েছেন সিএসকে সিইও কাশী বিশ্বনাথন। আর ধোনির প্রস্তুতির খবর প্রকাশ্যে আনলেন জেএসসিএ’র এক কর্তা। তাঁর কথায়, ‘শেষ দু’মাস ধরে একই রুটিন ফলো করছেন ধোনি। দুপুর দেড়টা নাগাদ স্টেডিয়ামে পৌঁছে যান মাহি। শুরুতে এক ঘণ্টা জিমে ঘাম ঝরান। তারপর প্যাড পরে ব্যাট হাতে নেটে ঢোকা। টানা দু’ঘণ্টা চলে পাওয়ার হিটিংয়ের মহড়া। উইকেট ফাঁকা থাকলে সেখানেও মাঝে মধ্যে যান ব্যাটিং করতে। তারপর আধঘণ্টা সাঁতার কাটেন। এবং সন্ধ্যা ছ’টার দিকে স্টেডিয়াম থেকে বাড়ির দিকে রওনা দেন।’ উল্লেখ্য, গত মরশুমে ঋতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ার পর সিএসকে’র নেতৃত্ব সামলেছিলেন ধোনি। তবে চেন্নাই সুপার কিংস চূড়ান্ত ব্যর্থ হয়। তাই অনেকেই ভেবেছিলেন, প্লেয়ার হিসেবে আর হয়তো দেখা যাবে না। তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি, আরও একটি আইপিএলে ধোনি-ম্যাজিকের অপেক্ষায় থাকবেন ক্রিকেটপ্রেমীরা। 
এদিকে, আসন্ন আইপিএলের আগে দল গোছাতে শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। লখনউ সুপার জায়ান্টস থেকে ২ কোটি টাকার ট্রেডে শার্দুল ঠাকুরকে নিল মুম্বই ইন্ডিয়ান্স। এছাড়া ২.৬ কোটি টাকায় ওয়েস্ট ইন্ডিজের রাদারফোর্ডও যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়ার দলে।

Advertisement
সম্পর্কিত সংবাদ