Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ব্যর্থ ধোনি, হারল সিএসকে

৪০০তম টি-২০ ম্যাচ সুখের হল না মহেন্দ্র সিং ধোনির। বৃহস্পতিবার ঘরের মাঠ চিপকে চরম হতাশায় ডুবলেন ‘থালা’ অনুরাগীরাও। প্রথমে টস হার।

ব্যর্থ ধোনি, হারল সিএসকে
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: ৪০০তম টি-২০ ম্যাচ সুখের হল না মহেন্দ্র সিং ধোনির। বৃহস্পতিবার ঘরের মাঠ চিপকে চরম হতাশায় ডুবলেন ‘থালা’ অনুরাগীরাও। প্রথমে টস হার। তারপর ব্যাট হাতে ব্যর্থ হন। ১০ বলে এল মাত্র ৬। তিনি আউট হওয়ার সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গেল হলুদ জার্সির গ্যালারি। ম্যাচ শেষেও সেই ছবির বদল হল না। ৫ উইকেটে চেন্নাই সুপার কিংসকে হারাল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে সিএসকে তোলে ১৫৪ রান। জবাবে আট বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি (১৫৫-৫)।  

Advertisement

চেন্নাই সুপার কিংসের কোনওকিছু ঠিকঠাক হয়নি। টস হেরে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে মাত্র ১৫৪ রানে দাঁড়ি পড়ল ইনিংসে। চলতি মরশুমে এটা সিএসকে’র তৃতীয় সর্বনিম্ন স্কোর। দিনের প্রথম বলেই আউট হয়েছিলেন শাইক রশিদ (০)। ডেওয়াল্ড ব্রেভিস (২৫ বলে ৪২), আয়ূষ মাতরে (১৯ বলে ৩০), দীপক হুদা (২১ বলে ২২), রবীন্দ্র জাদেজা (১৭ বলে ২১)— কেউই বড় রান পাননি। আট নম্বরে নামা ধোনিকে আইপিএলে চতুর্থবারের জন্য আউট করেন হার্শল প্যাটেল। শেষ পর্বে দীপক হুদা দেড়শোর গণ্ডি পার করেন দলকে।
সানরাইজার্সের বোলারদের মধ্যে সফলতম হার্শল। তিনি ২৮ রানে নেন চার উইকেট। হায়দরবাদ ক্যাপ্টেন প্যাট কামিন্স (২-২১)। সানরাইজার্সের পেসাররাই দখল করেন ৯টি উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় এই প্রথম বিপক্ষের দশটি উইকেটই নিল কমলা জার্সিধারীরা।
১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে সানরাইজার্সও শুরুতেই ধাক্কা খায়। ইনিংসের দ্বিতীয় বলেই আউট হন অভিষেক শর্মা (০)। তাঁকে ফেরান খলিল আহমেদ। কিছুক্ষণের মধ্যে ফিরে যান ট্রাভিস হেড (১৯), হেনরিখ ক্লাসেন (৭)। তবে শক্তহাতে হাল ধরেন ঈশান কিষান (৪৪)। এরপর ষষ্ঠ উইকেটের জুটিতে ম্যাচ শেষ করে মাঠ ছাড়লেন কামিন্দু মেন্ডিস ও নীতীশ রেড্ডি। ব্রেভিসের দুর্দান্ত ক্যাচ নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে কামিন্দু করেন ৩২ রান। নীতীশ অপরাজিত ছিলেন ১৯ রানে।

Advertisement
সম্পর্কিত সংবাদ