Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬

বিক্ষোভের শুরুতেই ধর্মেন্দ্র পদ ছাড়তে চেয়েছিলেন: কৈলাস

দীর্ঘ আন্দোলনের পর মিলেছে সাফল্য। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান।

বিক্ষোভের শুরুতেই ধর্মেন্দ্র পদ ছাড়তে চেয়েছিলেন: কৈলাস
  • ২৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দীর্ঘ আন্দোলনের পর মিলেছে সাফল্য। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তবে বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র দাবি, ‘আন্দোলনের প্রথম দিনই ধর্মেন্দ্র প্রধান দলীয় সভাপতিকে বলেছিলেন, যদি দলের মনে হয় আমার ইস্তফা দেওয়া উচিত, তাহলে আমি পদত্যাগ করতে প্রস্তুত। কিন্তু তখন দল তা গ্রহণ করেনি। পরে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে দল তাঁকে ইস্তফা দিতে বলে। আর তিনি এক মুহূর্ত দেরি না করে পদত্যাগ করেন।’ তাঁর কথায়, এটাই একজন আদর্শ দলীয় কর্মীর পরিচয়। উল্লেখ্য, ইস্তফাপত্রে ধর্মেন্দ্র প্রধান জানিয়েছিলেন, দেশবিরোধী শক্তি যাতে আন্দোলনের সুযোগ নিয়ে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, তাই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিজয়বর্গীয়ও একই সুরে দাবি করেছেন, এর ফলে ভারতকে অস্থির করার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তাঁর অভিযোগ, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো পরিস্থিতি ভারতে তৈরি করার চেষ্টা চলছিল, কিন্তু প্রধানের সিদ্ধান্ত সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে। তিনি আরও জানান,  ছাত্র রাজনীতির সময় থেকেই ধর্মেন্দ্র প্রধানকে চেনেন। তাঁর সততা, নিষ্ঠা এবং সংগঠনের প্রতি দায়বদ্ধতার প্রশংসাও করেন কৈলাস।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ