Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দীঘার জগন্নাথ মন্দিরে বসেই ভোগ খেতে পারবেন ভক্তরা

দীঘা জগন্নাথ মন্দিরে এবার চালু হল বসে ভোগ খাওয়ার ব্যবস্থা। এতদিন মন্দিরে ভক্তদের শুকনো প্রসাদ কিনে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল।

দীঘার জগন্নাথ মন্দিরে বসেই ভোগ খেতে পারবেন ভক্তরা
  • ১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: দীঘা জগন্নাথ মন্দিরে এবার চালু হল বসে ভোগ খাওয়ার ব্যবস্থা। এতদিন মন্দিরে ভক্তদের শুকনো প্রসাদ কিনে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল। দুপুরের মহাপ্রসাদের জন্য বুকিং করতে হতো আগে থেকে। তবে সেই মহাপ্রসাদ মন্দিরে বসে খাওয়ার কোনও ব্যবস্থা ছিল না। রবিবার থেকে কর্তৃপক্ষের তরফে এবার মন্দিরে বসেই মহাপ্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হল। তবে তার জন্য আগে থেকে বুকিং করতে হবে।  ‘৯০৫৯০৫২৫৫০’-এই নম্বরে সকালের মধ্যে বুকিং করতে হবে। প্রাতঃরাশের জন্য আগের দিন রাতের মধ্যে বুকিং করতে হবে। এছাড়াও সন্ধ্যায় মহাপ্রসাদ গ্রহণের জন্য ওইদিন বিকেলের মধ্যে বুকিং করতে হবে। দুপুরের মধ্যাহ্নভোজের তালিকায় থাকছে আট রকমের পদ। পোলাও, খিচুড়ি, সাদা ভাত সহ থাকছে বিভিন্ন রকমের তরকারি ও মিষ্টান্ন। একসঙ্গে ২০০জন বসে ভোগ প্রসাদ খেতে পারবেন। সেজন্য মোট ৫০টি টেবিলের ব্যবস্থা করা হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে। 

Advertisement

জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই দীঘার আকর্ষণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বর এবং জানুয়ারিতে অন্যান্য বছরের তুলনায় বেশি পর্যটক আসবে তা আর বলার অপেক্ষা রাখে না।  জগন্নাথ মন্দির ট্রাস্টের অন্যতম সদস্য রাধারমন দাস বলেন, এবার থেকে মন্দিরের ভিতরেই আধ্যাত্মিক পরিবেশে প্রভু জগন্নাথের ভোগ গ্রহণ করতে পারবেন ভক্তরা। চাহিদা মতো আগামীদিনে পরিকাঠামো বৃদ্ধি করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ