Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

কাল চালু হচ্ছে বিকশিত ভারত রোজগার যোজনা

এক আগস্ট থেকে দেশে চালু হচ্ছে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’। মূলত প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত সুবিধাভিত্তিক এই যোজনায় প্রায় তিন কোটি নয়া কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে দাবি কেন্দ্রীয় সরকারের।

কাল চালু হচ্ছে বিকশিত ভারত রোজগার যোজনা
  • ৩১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক আগস্ট থেকে দেশে চালু হচ্ছে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’। মূলত প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত সুবিধাভিত্তিক এই যোজনায় প্রায় তিন কোটি নয়া কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে দাবি কেন্দ্রীয় সরকারের। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও’র কেন্দ্রীয় অছি পরিষদের সদস্য এসপি তেওয়ারি জানান, প্রথম বছরই ১ কোটি ৯৩ লক্ষ কাজের বাজার তৈরি হওয়ার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করা হয়েছে। প্রকল্প নিয়ে বুধবার একটি সরকারি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল কলকাতায়। সেখানে তেওয়ারিবাবু জানান, দেশে বেকারত্ব বাড়ছে। যেটুকু কাজের বাজার তৈরি হচ্ছে তার অনেকটাই চুক্তিভিত্তিক। যেখানে সামাজিক সুরক্ষার বালাই নেই। এই সঙ্কট কাটাতে দীর্ঘদিনের দাবি ছিল, এমন কোনও প্রকল্প আনা হোক যেখানে সংগঠিত কাজের বাজার তৈরি হবে। সেই মতোই এই প্রকল্পের রূপরেখা তৈরি হয়েছে। তাঁর দাবি, এই কেন্দ্রীয় প্রকল্পটিতে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়েছে উৎপাদন শিল্পকে। সেখানে চারবছর পর্যন্ত আর্থিক সুরাহা দেওয়া হবে কর্মচারীদের। তাঁর কথায়, এই প্রকল্পের হাত ধরে যদি উৎপাদন শিল্পের বহর বাড়ানো যায় তাহলে দেশের সামগ্রিক চেহারা বদলাবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপিএফও কলকাতা জোনের অতিরিক্ত কেন্দ্রীয় পিএফ কমিশনার বি লালঝামাং সহ অন্যান্য আধিকারিকরা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ