Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কালিয়াগঞ্জে বিধ্বংসী অগ্নিকাণ্ড

কালিয়াগঞ্জ পুরসভার শেঠ কলোনি এলাকায় গ্যাস সিলেন্ডার ফেটে ভয়ানক আগ্নিকাণ্ড।

কালিয়াগঞ্জে বিধ্বংসী অগ্নিকাণ্ড
  • ২৬ মে, ২০২৫ ০০:০৫
Prefer us on Google

সংবাদদাতা, কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জ পুরসভার শেঠ কলোনি এলাকায় গ্যাস সিলেন্ডার ফেটে ভয়ানক আগ্নিকাণ্ড। জানা গিয়েছে, রবিবার রাতে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে মজুত  রাখা গ্যাসের সিলিন্ডারে আগুন লেগে এই বিপত্তি ঘটে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে দমকল। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। 

Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা। তিনি বলেন, ‘জনৈক নিতাই দাসের বাড়িতে গ্যাস সিলিন্ডার মজুত ছিল শুনলাম। সেখানেই বিস্ফোরণ ঘটেছে। হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ