Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভোররাতে বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১২টি দোকান

অন্তত ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। মোট ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান।

ভোররাতে বাজারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১২টি দোকান
  • ২ জানুয়ারি, ২০২৬ ১২:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, ময়নাগুড়ি: শুক্রবার ভোররাতে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি পুরাতন বাজারে বিধ্বংসী আগুন। অন্তত ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। মোট ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান।

Advertisement

জানা গিয়েছে, এদিন ভোররাতে পুরাতন বাজারের একটি দোকানে আগুন লাগে। ক্রমশ আগুনের শিখা গ্রাস করে আশপাশের আরও কয়েকটি দোকানকে। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। খবর পেয়ে ছুটে আসেন ব্যবসায়ীরা। ছুটে আসে স্থানীয় থানার আইসি সুবল ঘোষের নেতৃত্বে বিশাল বাহিনী। এর পরে একে একে ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। তখন ব্যবসায়ীরা জানান, বাজারের ভিতরে একটি মিষ্টির দোকানে বেশ কয়েকটি এলপিজি সিলিন্ডার মজুত আছে। দ্রুত সেগুলি সরিয়ে ফেলেন দমকলকর্মীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন বর্তমানে নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।
দমকলের ভুমিকার প্রশাংসা করেছেন ভাইস চেয়ারম্যান ঝুলন গোস্বামী। তিনি বলেন, ‘পুরসভার পক্ষ থেকে বারবার ব্যবসায়ীদের বাজারের প্রবেশ পথ বাধামুক্ত রাখতে বলা হয়েছিল। কিন্তু সেকথা তাঁরা কানে তোলেননি। পণ্যে দোকানের সামগ্রী বাজারে ঢোকার রাস্তায় রেখে দিতেন তাঁরা। তবে আজ দমকল খুব ভালো কাজ করেছে।’
বিধ্বংসী আগুনে অন্তত বারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ী সমিতি সূত্রে জানা গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকা ছাড়িয়ে যায়। উদ্ভূত পরিস্থিতিতে এদিন সকালে জরুরি বৈঠকে বসেছেন ব্যবসায়ীরা। সেখানে উপস্থিত আছেন ময়নাগুড়ি পুরসভার চেয়ারম্যান মনোজ রায়, ভাইস চেয়ারম্যান ঝুলন সান্যাল, বিডিও প্রসেনজিৎ কুন্ডু, পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদরঞ্জন রায়, স্থানীয় থানার আইসি সুবল ঘোষ।

Advertisement
সম্পর্কিত সংবাদ