Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

দেবরাজের মামলা: সরকারি আইনজীবীকে ফোনে হুমকি

তোলাবাজিসহ একাধিক অভিযোগে বাগুইআটি থানা গ্রেপ্তার করেছে বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে

দেবরাজের মামলা: সরকারি আইনজীবীকে ফোনে হুমকি
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: তোলাবাজিসহ একাধিক অভিযোগে বাগুইআটি থানা গ্রেপ্তার করেছে বিধাননগরের প্রাক্তন মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীকে। ওই মামলায় সরকার পক্ষের বিশেষ আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। এ ব্যাপারে বিভাসবাবু বাগুইআটি থানার দ্বারস্থ হয়েছেন। তদন্ত শুরু হয়েছে। যে নম্বর থেকে ফোনটি এসেছিল, সেটি শনাক্ত করা গিয়েছে। ‘আমি দেবরাজের লোক’ বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

Advertisement

তোলাবাজির অভিযোগে গত ১ জুলাই পুরুলিয়া-ঝাড়খন্ড সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয় দেবরাজকে। তিনি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। তাঁর স্ত্রী অদিতি মুন্সি রাজারহাট-গোপালপুরের বিধায়ক ছিলেন। এবার পরাজিত হয়েছেন। হুমকি প্রসঙ্গে বিভাসবাবু বলেন, ‘দেবরাজের দুটি মামলায় আমি সরকার পক্ষের স্পেশাল আইনজীবী হিসাবে রয়েছি। গত ৬ সেপ্টেম্বর বেলা ১১টা নাগাদ একজন ফোন করে হুমকি দিতে শুরু করে। বলে আমি দেবরাজের লোক। আপনার সঙ্গে বসতে চাই। আমি বলি, আপনি ভুল জায়গায় ফোন করেছেন। তারপর উনি ফোন কেটে দেন। আমি ট্রু-কলারে দেখলাম, ‘রাজু হোসেন, এবি সাপোর্টারস স্টেট কমিটি, জেনারেল সেক্রেটারি’ উঠেছে। কয়েকদিন ধরে আমাকে কেউ কেউ ফলো করছিল। বিষয়টি বাগুইআটি থানাকে জানিয়েছি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ