Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আগাম ঘোষণার পরও রবিবার বন্ধ থাকল কামালপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা, ভোগান্তি

আগাম ঘোষণার পরও রবিবার বন্ধ থাকল কামালপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা, ভোগান্তি

আগাম ঘোষণার পরও রবিবার বন্ধ থাকল কামালপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা, ভোগান্তি
  • ৩ আগস্ট, ২০২৫ ২০:০৮
Prefer us on Google

সংবাদদাতা, ঘাটাল: কেওয়াইসি আপডেট করার জন্য রবিবার ব্যাঙ্ক খোলা থাকবে বলে মাইকে ঘোষণা করা হলেও বন্ধ থাকল ব্যাঙ্ক। ফলে চরম ভোগান্তির শিকার হলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কামালপুর শাখার বহু গ্রাহক। ফলে এদিন বহু গ্রাহক ব্যাঙ্কের শাখায় গিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরলেন। ম্যানেজার মধুমিতা হেমব্রম জানিয়েছেন, কেওয়াইসি আপডেট করার জন্য এদিন ব্যাঙ্ক খোলার কথা ছিল। কিন্তু ব্যাঙ্কের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিষেধ করায় রবিবার ব্যাঙ্ক খোলা সম্ভব হয়নি।

Advertisement

দাসপুরের ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গ্রাহক সংখ্যা বেশ কয়েক হাজার। কিন্তু বহু অ্যাকাউন্টেরই কেওয়াইসি আপডেট নেই। তাই আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়ার জন্য ব্যাঙ্কের পক্ষ থেকে শনিবার ও রবিবার ব্যাঙ্ক খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেজন্য, ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রামে গ্রামে মাইকিং করে আগেই জানিয়েছিল, কেওয়াইসি আপডেটের জন্য ২ আগস্ট শনিবার এবং ৩ আগস্ট রবিবার ব্যাঙ্ক খোলা থাকবে। নির্দেশ ছিল, গ্রাহকদের ব্যাঙ্কের কাউন্টারে গিয়ে সরাসরি কেওয়াইসি করতেই হবে। কিন্তু রবিবার সকালেই বহু গ্রাহক ছুটির দিনেও কাজ ফেলে ব্যাঙ্কে গিয়ে দেখেন, শাখার দরজায় তালা ঝুলছে। গেটে টাঙানো এক নোটিসে জানানো হয়েছে ‘বিশেষ কারণে আজ রবিবার ব্যাঙ্ক খোলা রাখা সম্ভব নয়।’ ফলে দূরদূরান্ত থেকে আসা বহু মানুষ প্রচণ্ড গরমে অপেক্ষা করে হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হন।

Advertisement
সম্পর্কিত সংবাদ