Bartaman Logo
১৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

এন আর এস-এ ডেঙ্গু মশার লার্ভা

হাসপাতালে রান্নাঘরের বাইরে ডাস্টবিনে ডেঙ্গু মশার লার্ভা মেলার ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তেজনার সৃষ্টি হয় এন আর এস মেডিকেল কলেজ হাসপাতালে।

এন আর এস-এ ডেঙ্গু মশার লার্ভা
  • ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাসপাতালে রান্নাঘরের বাইরে ডাস্টবিনে ডেঙ্গু মশার লার্ভা মেলার ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তেজনার সৃষ্টি হয় এন আর এস মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে উপস্থিত কলকাতা পুরসভার আধিকারিক-কর্মী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। প্রতিক্রিয়া জানতে সুপার ও উপাধ্যক্ষ ডাঃ মানবেন্দ্র সরকারকে ফোন করা হয়েছিল। ফোন ধরেননি। সূত্রের খবর, ডেঙ্গুর ভরা মরশুমে এখানকার সেন্ট্রাল কিচেন ও আশপাশের পরিষ্কার পরিচ্ছন্নতা খতিয়ে দেখতে এদিন বেলায় হাসপাতালে আসেন কলকাতা পুরসভার ডেঙ্গু মোকাবিলার র‌্যাপিড অ্যাকশন টিমের সদস্যরা। রান্নাঘরের বাইরে মজুত একাধিক ডাস্টবিনের ভাঙা অংশে বৃষ্টির জল জমায়, জায়গাটি খতিয়ে দেখেন পুর আধিকারিকরা। ধরা পড়ে ডেঙ্গু মশার লার্ভা। পুরসভার টিমের তরফে সেই লার্ভা নষ্ট করা হয়। এদিকে পুর আধিকারিকরা সংবাদমাধ্যমে সেকথা স্বীকার করলে রান্নাঘরের কর্মীদের একাংশ মারমুখী হয়ে আসেন বলে অভিযোগ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ