Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রাজ্যে অশান্তির জেরে বিডিও অফিসে নিরাপত্তা বাড়ানোর দাবি

রাজ্যে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনার পর সন্দেহভাজন ভোটারদের শুনানি নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন।

রাজ্যে অশান্তির জেরে বিডিও অফিসে নিরাপত্তা বাড়ানোর দাবি
  • ১৭ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: রাজ্যে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনার পর সন্দেহভাজন ভোটারদের শুনানি নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী, শুনানির ভেনু বাড়ানো যাবে না। পূর্ব নির্ধারিত স্থান অর্থাৎ সংশ্লিষ্ট বিডিও অফিসেই শুনানি হবে। তবে বিডিও অফিসগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শুনানির কাজ মসৃণভাবে চালানোর জন্য আগেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে ভেনু বাড়ানোর আবেদন পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনের কাছে। কিন্তু, সাম্প্রতিক অশান্তির ঘটনার প্রেক্ষিতে সেই আবেদন খারিজ করে কমিশন স্পষ্ট জানিয়ে দেয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা মাথায় রেখেই নির্ধারিত ভেনুতে শুনানি সীমাবদ্ধ রাখতে হবে।

Advertisement

এই সিদ্ধান্তে প্রশাসনিক মহলে উদ্বেগ বাড়ছে। কারণ, শুরুতে শুধুমাত্র আনম্যাপড ভোটারদের শুনানি চলছিল। সেই সংখ্যা তুলনামূলক কম থাকায় বড় কোনও সমস্যা হয়নি। কিন্তু, বর্তমানে আনম্যাপড ভোটারদের পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সি বা সন্দেহভাজন ভোটারদেরও নোটিস পাঠিয়ে শুনানির জন্য ডাকা হচ্ছে। নদীয়া জেলায় আনম্যাপড ভোটারের সংখ্যা ছিল প্রায় ২ লক্ষ ৮১ হাজার। এর মধ্যে এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভোটারের শুনানি সম্পন্ন হয়েছে। অর্থাৎ, আনম্যাপড ভোটারদের ক্ষেত্রেই এখনও এক লক্ষের বেশি শুনানি বাকি রয়েছে। অন্যদিকে, নদীয়া জেলায় লজিক্যাল ডিসক্রিপেন্সি ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫ লক্ষ ২৫ হাজারে। সব মিলিয়ে আগামী দু’সপ্তাহের মধ্যে প্রায় সাড়ে ছ’লক্ষ ভোটারের শুনানি করতে হবে প্রশাসনকে। কিন্তু, ভেনুর সংখ্যা অপরিবর্তিত রেখে শুনানি শুধুমাত্র বিডিও অফিসে সীমাবদ্ধ থাকলে এত বিপুল সংখ্যক ভোটারের শুনানি সময়ের মধ্যে সম্পন্ন করা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ