Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হোটেল মালিককে গ্রেপ্তারের দাবি

মধুচক্র চালানোর অভিযোগে সংশ্লিষ্ট হোটেল বন্ধ করে দেওয়া ও মালিককে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার অশোকনগর থানায় ডেপুটেশন দিল তৃণমূল। ওসি চিন্তামণি নস্কর উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।

হোটেল মালিককে গ্রেপ্তারের দাবি
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: মধুচক্র চালানোর অভিযোগে সংশ্লিষ্ট হোটেল বন্ধ করে দেওয়া ও মালিককে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার অশোকনগর থানায় ডেপুটেশন দিল তৃণমূল। ওসি চিন্তামণি নস্কর উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন। জানা গিয়েছে, বুধবার রাতে অশোকনগরের কচুয়া মোড়ের একটি হোটেলে মধুচক্রের আসর থেকে দুই গৃহবধূ সহ ছ’জনকে গ্রেপ্তার করে পুলিস। পাশাপাশি উদ্ধার হয় একাধিক মদের বোতল সহ বিভিন্ন সামগ্রী। তার জেরে হোটেল বন্ধ ও মালিককে গ্রেপ্তারের দাবিতে শুক্রবার বিকেলে ডেপুটেশন দিল তৃণমূল নেতৃত্ব।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ