Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অসিতের বিরুদ্ধে কতগুলি মামলা, রিপোর্ট দাবি

প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা অসিত মজুমদারের বিরুদ্ধে বর্তমানে রাজ্যের বিভিন্ন থানায় ঠিক কতগুলি মামলা রয়েছে, তা জানতে চেয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।

অসিতের বিরুদ্ধে কতগুলি মামলা, রিপোর্ট দাবি
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা অসিত মজুমদারের বিরুদ্ধে বর্তমানে রাজ্যের বিভিন্ন থানায় ঠিক কতগুলি মামলা রয়েছে, তা জানতে চেয়ে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। এর আগে পুলিশ গ্রেপ্তার করলেও নিম্ন আদালত থেকে তিনি জামিন পেয়ে গিয়েছিলেন। কিন্তু অসিত মজুমদারের অভিযোগ, চুঁচুড়া থানার আইসি তাঁকে হুমকি দিয়েছেন, যতবার তিনি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন, ততবার তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হবে। সেই কারণে বর্তমানে রাজ্যের কোন কোন থানায় তাঁর বিরুদ্ধে কত অভিযোগ রয়েছে, জানতে চেয়ে মামলা দায়ের করেছেন তিনি। সেই মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্য পুলিশের কাছে রিপোর্ট তলব করেছেন। এদিন অসিত মজুমদারের মামলা নিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রথমে তাঁর বিরুদ্ধে সাতটি মামলা ছিল। তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ফের দুটি মামলা দেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে। পুলিশ নতুন মামলা দেওয়ার হুমকি দিচ্ছে। সে কারণেই এই মামলা।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ