Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে বেহাল রাস্তা মেরামতের দাবি, অবরোধ

রাস্তা অতি বেহাল। পিচের কোনও চিহ্ন নেই। সন্ধ্যার পরে গ্রামবাসীদের যাতায়াত করাই দুষ্কর হয়ে উঠেছে। এর প্রতিবাদে এবং রাস্তাটি সংস্কার করার দাবিতে সোমবার সন্ধ্যায় অবরোধে শামিল হয়েছিলেন গ্রামবাসীরা। বস্তা, বাঁশ ফেলে রাস্তা আটকে দেওয়া হয়।

বারুইপুরে বেহাল রাস্তা মেরামতের দাবি, অবরোধ
  • ১১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: রাস্তা অতি বেহাল। পিচের কোনও চিহ্ন নেই। সন্ধ্যার পরে গ্রামবাসীদের যাতায়াত করাই দুষ্কর হয়ে উঠেছে। এর প্রতিবাদে এবং রাস্তাটি সংস্কার করার দাবিতে সোমবার সন্ধ্যায় অবরোধে শামিল হয়েছিলেন গ্রামবাসীরা। বস্তা, বাঁশ ফেলে রাস্তা আটকে দেওয়া হয়। তাঁদের অভিযোগ, এই এলাকায় পঞ্চায়েত সদস্য সিপিএমের। তাই রাস্তা সংস্কার হচ্ছে না, পঞ্চায়েতও গুরুত্ব দিচ্ছে না। ঘটনাটি ঘটেছে বারুইপুরের কল্যাণপুর পঞ্চায়েতের নিশ্চিন্তিপুর এলাকায় তেইশ নম্বর রেলগেটের কাছে। সিপিএমের পঞ্চায়েত সদস্য সাহানা বিবি বলেন, রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায়। গ্রামবাসীদের সমস্যায় পড়তে হয়। এই বিষয়ে আমি পঞ্চায়েত প্রধানকে জানিয়েছি। তিনি কাজ হওয়ার আশ্বাস দিয়েছেন। এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান অনামিকা সর্দার জানান, রাস্তাটির সংস্কার করা হবে। আর গ্রামের বাসিন্দারা বলেন, রাস্তায় পিচ উঠে গর্ত হয়ে গিয়েছে। সন্ধ্যায় যাতায়াত করা যায় না। এমনকী এই রাস্তাতে একটি আলোর ব্যবস্থাও নেই। বৃষ্টির সময় জল জমে যায় গর্তে। এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সে করে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া যায় না। এমনকী অটো-টোটো গেলেও উল্টে যায়। বারংবার পঞ্চায়েতের সদস্য ও প্রধানকে জানানো হলেও কাজ হয়নি। সিপিএমের সদস্য, তাই গুরুত্ব দেয় না। ভোটের সময় ভোট নিয়ে যান নেতারা। কিন্তু দিনের পর দিন আশ্বাস দেওয়া ছাড়া অন্য কোনও কাজ হয়নি। অবরোধে গ্রামের মহিলারাও শামিল হয়েছিলেন। গ্রামবাসীরা বলেন, রাস্তা সংস্কার করা না হলে অবরোধ চলবে দিনের পর দিন।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ