Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

উদয়নারায়ণপুরের প্রতিটি বুথে উজ্জ্বল স্ট্রিট লাইট বসানোর দাবি

রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। শিবিরে আসা এলাকার মানুষ তাঁদের নিজ নিজ এলাকার সমস্যার কথা তুলে ধরছেন।

উদয়নারায়ণপুরের প্রতিটি বুথে উজ্জ্বল স্ট্রিট লাইট বসানোর দাবি
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। শিবিরে আসা এলাকার মানুষ তাঁদের নিজ নিজ এলাকার সমস্যার কথা তুলে ধরছেন। বেশিরভাগ ক্ষেত্রেই বুথ এলাকায় রাস্তা বা নিকাশি নালা নির্মাণের সমস্যাই উঠে আসছে। তবে উদয়নারায়ণপুরের প্রতিটি বুথের বাসিন্দারা একযোগে রাস্তার পাশে থাকা বিদ্যুতের পোস্টগুলিতে উজ্জ্বল আলো বসানোর দাবি জানালেন।

Advertisement

ওই এলাকার বাসিন্দাদের বক্তব্য, এলাকায় ছোটখাট সমস্যা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে স্ট্রিট লাইটের সমস্যাটা খুব বেশি। অল্প আলোর জন্য রাতবিরেতে রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। তাই আমরা একযোগে প্রতিটি বুথে উজ্জ্বল স্ট্রিট লাইট লাগানোর উপর জোর দিয়েছি। উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন জানান, বাড়ি বাড়ি পানীয় জলের পাইপ বসানোর কাজ চলায় গ্রামের অনেক রাস্তাই খারাপ হয়েছে। আর রাতে এইসব রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ১১টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বুথের মানুষ এই সমস্যার কথা তুলে ধরছেন। সেই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রতিটি বুথে যেখানে স্ট্রিট লাইটের প্রয়োজন সেখানেই উজ্জ্বল স্ট্রিট লাইট বসানো হবে। উদয়নারায়ণপরের বিধায়ক সমীর পাঁজা জানান, মানুষের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান। সুতরাং মানুষ যেটা চাইবে সেটাই হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ